ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘বিরল বৈঠকে’ বসছে সিরিয়া

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:০১ এএম

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফরে রয়েছেন। এই সফরের সময় বাকুতে সিরীয় ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে একটি বিরল ও তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, দামেস্কের একটি কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে। খবর: আরব নিউজ

সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায়, শারার বাকু সফরের সময় একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই আলোচনায় অংশ নিচ্ছেন না বলেও জানিয়েছে সূত্রটি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই হামলার মাত্রা আরও বেড়ে যায়। বিমান হামলার পাশাপাশি মাউন্ট হারমনে ইসরায়েলি বাহিনী অবস্থান নেয় এবং দক্ষিণাঞ্চলে অন্তত ১০টি সামরিক ফাঁড়ি স্থাপন করে। একইসঙ্গে কুনাইত্রাসহ আরও কিছু অঞ্চলেও ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ঘটেছে।

প্রকাশিত তথ্যমতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই হতে পারে এই গোপন বৈঠকের প্রধান আলোচ্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত