বিএনপির কাউন্সিলে প্রার্থী আ. লীগ নেতা, বিক্ষোভ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম

গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সাঘাটার পল্টন মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, সাঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডু সদস্য সচিব আতিকুর রহমান আতিক, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বরিউল আউয়াল সুজনসহ অনেকেই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, দলে আ. লীগের কোনও নেতাকর্মী সদস্য হতে পারবেন না- দলীয় এমন সিদ্ধান্তকে অমান্য করে সাঘাটা উপজেলা ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের নেতার কাছে মনোনয়ন ফরম বিক্রি করছেন। আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি ২০১৪ সালে দিকে আ. লীগে দেন। ছাত্র-জনতার রোষানলে হাসিনাসহ আ. লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গেলে তিনি কতিপয় বিএনপির নেতার আশ্রায় নেন। তারপর থেকেই তিনি উপজেলার সাঘাটা ইউনিয়নের কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অথচ দীর্ঘ দিনের রাজপথে পরীক্ষিত বিএনপির নেতাকর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আ. লীগের এই পুনর্বাসন কাউন্সিল প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, আ. লীগের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করে সুবিধা নেওয়ার পর নতুন করে বিএনপির সুবিধা নেওয়া জন্য তিনি মরিয়া হয়ে পড়েছেন। রেজাউলসহ আ. লীগের কর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এসব নব্য বিএনপিরা দলের জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। অনতিবিলম্বে তার সদস্য পদও বাতিল করতে হবে। এ ছাড়া বিএনপির কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত