ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা নিয়ে একজন, মাদকসেবন ও পরোয়ানাভুক্তসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ পৃথক তিনটি মামলায় অভিযুক্ত তিনজনকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর দক্ষিণপাড়া গ্রামের শামছুদ্দিনের ছেলে শেখ রুবেল (৩৫), বড়হিত ইউনিয়নের পাড়াপাচাশি গ্রামের মতিউর রহমানের ছেলে মো. আলম (২৮), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২৩)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদককারবারি ও মাদকসেবীসহ তিনজনকে গ্রেপ্তার করে পৃথক তিনটি মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান চলমান থাকবে।
ক্লাব বিশ্বকাপের ট্রফি নিয়ে ৭০ তলা রকফেলারের ছাদে দেম্বেলে-পালমার
বড় শয়তান আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম