চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপারসহ আহত ৪

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার এক্সপ্রেস নামের রেলের ধাক্কায় পণ্য বোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এতে ট্রাকটির চালক-হেলপারসহ ৪ জন আহত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল, ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়ার দিকে আসছিল। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

ওসি বলেন, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।  অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা রেল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত