গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের আরোহী দুই ভায়রার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক পথচারীও।
আজ সোমবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনী ভাঙ্গা মোড়ের আগে পূর্বপাশে মনসুরাবাদ এলাকা এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলেন হারুন উর রশিদ (৩৮) ও জাকির হোসেন (৪০)।
নিতরা পরস্পর সম্পর্কে ভায়রা। নিহত হারুন অর রশীদ পাশের সিমলাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে। অপরদিকে জাকির হোসেনও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বনের ভেতর দিয়ে চলে যাওনা অত্যন্ত ব্যস্ত মাওনা কালিয়াকৈ আঞ্চলিক সড়কটি। বদনীভাঙ্গা মোড়ের পূর্বদিকে একটি ঝুঁকিপূর্ণ মোড় আছে মনসুরাবাদ এলকায়। এ মোড়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। গত এক বছরে অন্তত ১০-১২টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনাগুলোতে মৃত্যুর ঘটনা আছে বেশ কয়েকটি।
তারা বলেন, আজও ঝুঁকিপূর্ণ ওই বাঁকে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ এ মোড়ের দুপাশে গতিরোধ করার দাবি বহুদিনের হলেও দায়িত্বশীলরা কোনও ব্যবস্থা গ্রহন করেনি। ফলে মৃত্যুর মিছিল বাড়ছে।
শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুল বারিক জানান, আমরা খবর পেয়েছি। পরে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, সন্তানের মৃত্যু