বাউফল

বাল্যবিয়ের অনুষ্ঠানে ইউএনওর অভিযান, বরের পরিবারকে জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়েছে একটি বাল্যবিবাহ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় ওই ঘটনা ঘটে। পরে ছেলের পরিবারকে অর্থদণ্ড ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ পূর্ব নওমালা গ্রামের আ. রাজ্জাকের ছেলে মো. ইব্রাহীমের (১৫) সঙ্গে একই এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া (১৩) এক মেয়ের বিয়ের অয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা আমিনুল ইসলাম (ইউএনও) সেখানে হাজির হন। এলাকাবাসীর উপস্থিতিতে তিনি ওই বিয়ে বন্ধ করেন। এ সময় ছেলের পরিবারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আমিনুল ইসলাম জানান, বালবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী এটি আমরা বন্ধ করে দিয়েছি। যেহেতু মেয়ে পরিবার সম্মত ছিলেন না, তাই ছেলের পরিবারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা মুচলেকা দিয়েছে এ রকম কর্মকাণ্ডের সঙ্গে তারা আর জড়িত থাকবেন না। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত