রাজধানীতে হোটেলে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম

রাজধানীর দক্ষিণ সায়দাবাদে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক শিশুর (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। শিশুটির পরনে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ‘হোটেল আনোয়ারা’র পাঁচতলার একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বশির জানান, হোটেলের রুমটির দরজা বাইরে তালা তালা লাগানো ছিল। আর রুমের ভেতর বিছানার ছিল লাশ।

তিনি জানান, গত দুইদিন আগে একজনের সঙ্গে ওই হোটেলে উঠেছিল শিশুটি। তার পায়ুপথে জখম রয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিআইডি ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত