শেরপুরে তুলা চাষিদের মাঝে সার বীজ বিতরণ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৪:৫৩ পিএম

তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের শেরপুর জেলার তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শেরপুর উপজেলা হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ২৫০ জন প্রান্তিক তোলা চাষিদের মধ্যে এই সব উপকরণ বিতরণ করেন ময়মনসিংহ জোনের প্রধান তোলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন ও শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এছাড়াও তুলা উন্নয়ন কর্মকর্তা জেড, এম রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত