গার্টনারের তালিকায় টানা তিন বছর শীর্ষে হুয়াওয়ে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (এলএএন) অবকাঠামো সেবা দেওয়ার জন্য গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টয়ের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে। টানা তিন বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে। আর এ বছর উত্তর আমেরিকার বাইরের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে জায়গা পেয়েছে এই প্রতিষ্ঠান।

একটি নিজস্ব মানসম্মত পদ্ধতি ব্যবহার করে প্রযুক্তি খাতের সরবরাহকারীদের মূল্যায়ন করে গার্টনার ম্যাজিক কোয়াড্রান্ট। এই মূল্যায়ন প্রধানত দুইটি অক্ষের ওপর ভিত্তি করে হয় : একটি হলো পরিপক্ক দূরদৃষ্টি এবং আরেকটি হলো কাজ পরিসমাপ্তির ক্ষমতা। এখানে খাতবিষয়ক জ্ঞান, উদ্ভাবন, পণ্য ও সেবার গুণগত মান ও মূল্য, গ্রাহক অভিজ্ঞতা, বিক্রয় প্রক্রিয়া এমন অনেক বিষয় বিবেচনা করা হয়।

হুয়াওয়ে ২০২৫ সালে এই খাতে প্রথম ফাইভ-রেডিও ওয়াই-ফাই ৭ অ্যাক্সেস পয়েন্ট (এপি) নিয়ে আসে। এটি ইন্টেলিজেন্ট ডিজিটাল প্রি-ডিস্টরশন (ডিপিডি) এবং ইন্টেলিজেন্ট কোঅর্ডিনেটেড শিডিউলিং অ্যান্ড স্পেশিয়াল রিইউজ (আইসিএসএসআর)-এর মতো প্রযুক্তিগুলিকে একীভূত করে ওয়াই-ফাই ৭-এ ওয়াই-ফাই ৮-এর উদ্ভাবন যুক্ত করেছে। এর ফলে আরও উন্নত ওয়্যারলেস সেবা পাওয়া যাচ্ছে। ওয়াই-ফাই, আইওটি এবং সেনসিং প্রযুক্তিকে একসাথে কাজে লাগিয়ে হুয়াওয়ে ব্লাইন্ড-স্পট মুক্ত সংযোগ নিশ্চিত করার পাশাপাশি এই সেবার সার্বিক খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত