মহেশপুর সীমান্তে নদীতে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার 

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম

ঝিনাইদহের মহেশপুরে মাঠিলা সীমান্তে কোদলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৬ জুলাই) দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।  

বিজিবি জানায়, বুধবার সকালে মাটিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় তীরবর্তী অংশের কুলিয়া গ্রামে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে গ্রামবাসী বিজিবিকে জানালে বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফকে ভাসমান মরদেহের বিষয়টি অবগত করে।

খবর পেয়ে বুধবার দুপুরে বিএসএফের উপস্থিতিতে ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। 

তবে লাশটি বাংলাদেশি কোন যুবকের কিনা তা এখন পর্যন্ত  জানা যায়নি। 

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, লাশ ভাসতে দেখে তারা বিএসএফকে জানালে পুলিশ দিয়ে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি জানান, এখনো তাদের কাছে বাংলাদেশি কেউ নিখোঁজ আছে বলে দাবি করেনি। তবে আমাদের কাছে অভিযোগ আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত