শেয়ারবাজারের অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে বিডিনিউজ২৪.কমে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিবিধান মানা হয়নি বলে জানা গেছে। ফলে ওইসব ফান্ডে বিনিয়োগ প্রত্যাহার করার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে বিএসইসি। অন্যথায় অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটিসহ এর সঙ্গে জড়িত চারজনকে ৬০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল বুধবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলআর গ্লোবালের পরিচালিত ডিবিএইচ ফার্স্ট ফান্ড, গ্রিন ডেল্টা ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ড, এলআর গ্লোবাল বিডি ফান্ড ওয়ান, এনসিসিবিএল ফান্ড-১ ও এমবিএল ফার্স্ট ফান্ড থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১০০ টাকা মূল্যের রষষরয়ঁরফ শেয়ারে প্রতিটি ১২ হাজার ৫০০ টাকা দরে ৪৯.০০ কোটি টাকা বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়।
জানা গেছে, বিধিবহির্ভূত বিনিয়োগের ফলে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণœ হওয়ায় এ বিষয়ে তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনি প্রক্রিয়ায় শুনানি শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
কমিশন জানিয়েছে, ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে ৪৯ কোটি টাকার বিধিবহির্ভূতভাবে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফান্ডগুলোয় ৩০ দিনের মধ্যে জমা প্রদান/ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এজন্য এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ওই অর্থ ফান্ডগুলোয় জমা প্রদান/ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
