বান্দরবানের লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল।
লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার থেকে লামার সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট খোলা রাখা যেতে পারে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, বৈরি আবাহওয়া ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় গত ১০ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো খোলা রাখা যেতে পারে।
