৫ আগস্ট ব্যাংক বন্ধ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এদিন ব্যাংক বন্ধ নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে কেন্দ্রী ব্যাংক জানায়, বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক। 

এ ছাড়া ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত