প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাজউদ্দীনকন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমদ সোহেল তাজ।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
