শরীয়তপুরের ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংহপুর ফেরিঘাটের ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন।
স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত দেড় শতাধিক গাড়ি আটকা পড়েছে।
মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্ত প্রাক্তন ইজারাদার মোমিন দিদার ইজারার জন্য আপিল করেছে। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনও কাগজ হাতে পাইনি। যেহেতু এক বছর পূর্ণ হয়নি, সেহেতু আমিই তো ইজারাদার। আর যদি রায় পেয়েও থাকে তাহলে বিআইডিব্লিউটিসি এ বিষয়ে ব্যবস্থা নেবে, মোমিন দিদার তো নিতে পারে না। তিনি এখন গাড়ি বন্ধ করে তাঁর লোলজন নিয়ে চাঁদাবাজি করছে। এই বিষয় নিয়েই ঝামেলা চলছে।
মোমিন দিদার বলেন, বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। পরে আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্ত জিসান বালা বিভিন্নভাবে বাঁধা প্রদান করছেন। এইরুটের গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছে।
কোম্পানির খাদ্যপন্যর ট্রাক চালক তপন দাস বলেন, আমরা ফেরিপারাপারের জন্য অপেক্ষায় আছি। দুই কিলোমিটার পর্যন্ত যানয়ট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ইজারা উঠানোকে কেন্দ্র করে থেকেফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদারের মৃত্যু
মার্কিন গায়িকা কনি ফ্রান্সিস আর নেই