চট্টগ্রামে দু’দিনব্যাপী এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতে রবিবার (২০ জুলাই) ‘জুলাই পদযাত্রা’ করবে ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি। দলের কেন্দ্রীয় নেতারা এ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। 

দলীয় সূত্র জানায়, রবিবার সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হবে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, টাইগারপাস হয়ে ষোলশহর বিপ্লব উদ্যানে গিয়ে সমাবেশ করবে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ দেশ রূপান্তরকে জানান- শনিবার ও রবিবার দুই দিন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হবে।  

এর মধ্যে শনিবার সকালে কক্সবাজার ও বিকেলে বান্দরবান এবং রবিবার সকালে রাঙ্গামাটি ও বিকেলে চট্টগ্রামে কর্মসূচীর সময়সূচী চূড়ান্ত করা হয়েছে। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত