প্রায় দুই বছর ধরে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সংস্কারকাজ চলছে। সীমিত আসন নিয়ে আগামী ১০ অগাস্ট হুয়ান গাম্পের ম্যাচটি এই মাঠে খেলতে চেয়েছিল বার্সা। তবে অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে তাদের ঘরের মাঠে ফেরা বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে কাতালান ক্লাবটি।
২০২৩ সালের মে মাসে সবশেষ ন্যু ক্যাম্পে খেলেছিল বার্সেলোনা। এরপর সেখানে ব্যাপক সংস্কার শুরু হয়। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর সঙ্গে জার্সি ও স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে 'স্পটিফাই ন্যু ক্যাম্প'। মাঝের দুই মৌসুমে বার্সেলোনা হোম ম্যাচ খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে।
দুই বছরের সংস্কার কাজের পর সম্প্রতি কোমোর বিপক্ষে আসন্ন গাম্পের ফাইনাল দিয়ে ন্যু ক্যাম্পে ফেরার ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। তবে স্টেডিয়ামে প্রবেশ পথের আশেপাশে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকায় পরিকল্পনা বদলাতে হয়েছে। বিকল্প হিসেবে মাত্র ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহোন ক্রুইফ স্টেডিয়ামে খেলেছে বার্সেলোনার নারী দল।
প্রাথমিকভাবে ২০২৪ সালের নভেম্বরে ন্যু ক্যাম্পয়ে ফেরার পরিকল্পনা করেছিল বার্সেলোনা। কিন্তু সেই তারিখ বারবার পিছিয়ে দেওয়া হয়। ২০২৬-২৭ মৌসুম শুরুর আগ পর্যন্ত ন্যু ক্যাম্পের সংস্কারকাজ শেষ হওয়ার তেমন সম্ভাবনা নেই। ২০২৫-২৬ লা লিগা মৌসুমের শুরুতে তিনটি ম্যাচ বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে।
শুবমান যেন নিজেকে কোহলি না ভাবে: মাঞ্জরেকার
বয়স হয়েছে ৭০; আজই শেষ অফিস করবেন বিসিসিআই সভাপতি
ফাইনালে ব্যর্থ সোহান-সৌম্য; রংপুরের শিরোপা হাতছাড়া