চিলিকে হারিয়ে কোপা আমেরিকায় শীর্ষে আর্জেন্টিনা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম

কোপা আমেরিকা ফেমিনা বা মেয়েদের কোপা আমেরিকাতেও দাপট দেখিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে চিলিকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে। এর মাধ্যমে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে শীর্ষস্থান সংহত করেছে এবং সেমিফাইনালের পথে এগিয়ে গেছে।

বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে সিউদাদ দেপোর্তিভা ইন্ডিপেন্ডেন্টে দেল ভ্যালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল চিলির মেয়েরাই। ১১তম মিনিটে দারুণ গোলে চিলিকে এগিয়ে দেন স্ট্রাইকার ভাইটিয়ার আনাহি পার্দো পিনিলা। গোল খাও্য়ার পর আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ জমিয়ে তুললেও ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৭৫তম মিনিটে ম্যাচে পলিনা গ্রামাগলিয়া ডান ফ্ল্যাঙ্কের কর্নার থেকে দারুণ হেডে সমতা ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ডায়ানা ফালফান। তবে জয়সূচক গোলটি আসে একজন ডিফেন্ডারের পায়ে। ম্যাচের শেষ মুহূর্তে ৯০তম মিনিটে গোলটি করেন আলদানা কোমেটি। আগামী সোমবার পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত