মেয়েদের ফুটবলের দলবদলে বিশ্বরেকর্ড হয়ে গেল। কানাডার ২০ বছর বয়সী মিডফিল্ডার অলিভিয়া স্মিথকে ১০ লাখ পাউন্ডের বিনিময়ে দলে নিয়েছে আর্সেনাল। নারীদের ফুটবলের দলবদলে এর আগে কেউ এত টাকা পাননি। এই প্রথম কোনো নারী ফুটবলারের সঙ্গে এক মিলিয়ন পাউন্ডের চুক্তি করল কোনো ক্লাব।
গত জানুয়ারিতে আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমাকে দলে নিতে ৯ লাখ পাউন্ড খরচ করেছিল চেলসি। সান ডিয়েগো ওয়েভ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যাও্য়া গিরমাই এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি নারী ফুটবলার ছিলেন। লিভারপুল থেকে আর্সেনালে গিয়ে গিরমাকে টপকে শীর্ষে উঠেলেন স্মিথ। এর আগে স্মিথ খেলতেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিতে। ক্লাবটির হয়ে ২০২৩-২৪ মৌসুমে ২৮ ম্যাচে করেছিলেন ১৬ গোল।
২০২৩ সালে পেশাদার ফুটবল শুরুর পর স্মিথ গত মৌসুমে যোগ দেন লিভারপুলে। প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৯ গোল করে হয়ে যান দলটির সর্বোচ্চ গোলদাতা। লিগের সেরা ফুটবলারের পুরস্কারও জিতে নিয়েছিলেন। তারপর থেকেই ক্লাবগুলোর কাছে তার চাহিদা বৃদ্ধি পেতে শুরু করে। তার জন্য চেলসি, অলিম্পিক লিঁও আগ্রহী ছিল। শেষ পর্যন্ত বিপুল অংকের টাকা খরচ করে তাকে পেয়েছে আর্সেনাল।
২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত স্মিথ নিজেও গতবারের প্রিমিয়ার লিগজয়ী আর্সেনালে যোগ দিতে আগ্রহী ছিলেন। রেকর্ড অর্থে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি সাক্ষরের পর তিনি বলেছেন, ‘আর্সেনালের স্কোয়াডে আমার নামটা দেখতে পারাটা খুবই সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ী দলের হয়ে খেলার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।’
ঢাকায় সভা হলে এশিয়া কাপ বয়কটের হুমকি ভারতের
চোখের সামনেই চোর এসে নিয়ে গেল ফরাসি কিংবদন্তির ট্রফি-পদক!
শুবমান যেন নিজেকে কোহলি না ভাবে: মাঞ্জরেকার