ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:০১ এএম

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  বিকেলে ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলার একটি বাসা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে  গত শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন রনিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের ছেলে। শহরের অরনকোলার একটি ইটভাটা এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইানচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে দুজনেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত