লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলা তিন দিনব্যাপী মোবাইল মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩৫ সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)।
রবিবার (২০ জুলাই) দুপুরে রামগঞ্জ উপজেলা অডিটোরিয়াম এ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ। রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, পিআইবির ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম ও রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক মাহমুদ। এর আগে ১৮ জুলাই সকাল ৯টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ।
কর্মীদের বাড়ি উপহার দিলেন, আলিয়া