বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সরকার ইতোমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটল, সেটিও খতিয়ে দেখা হবে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে এই বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত