জুলাই পদযাত্রায় আগামীকাল চাঁদপুর আসছে এনসিপি নেতৃবৃন্দ

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম

আগামীকাল বুধবার জুলাই পদযাত্রা কর্মসূচিতে চাঁদপুর আসছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয় মো. মাহবুব আলম এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দিবেন এই কর্মসূচিতে।’

তিনি বলেন, ‘বুধবার সকাল ৯ টায় চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শুরু হবে কর্মসূচি। এরপর সকাল ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর দুইটায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন শেষে বিকেল দুইটায় শাহারাস্তি দোয়াভাঙ্গা এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রতিটি রাজনৈতিক দলের পদযাত্রার মতো যে কোন কর্মসূচি পালনের অধিকার আছে। জাতীয় নাগরিক পার্টি চাঁদপুরে আসছে, আমরা মনে করি এদেশের নাগরিক হিসেবে যার যে অধিকার আছে সেটি রক্ষায় প্রশাসন কাজ করবে।’

এই পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিম আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া, জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, এনসিপির যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত