ফাইনালের ড্রেস রিহার্সেলে কিউইদের জয়

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:২১ এএম

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ৮ উইকেটে ১৩৪ রান। জবাবে ২৫ বল হাতে রেখে জয় পায় কিউইরা। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। তারপর শনিবার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাট করে প্রথম পাঁচ ওভারে প্রোটিয়াদের রান হলো মোটে ১৮। ওপেনার রেজা হেনড্রিকস ৩৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস। এছাড়া অপরাজিত ২৩ রান করেন জর্জ লিন্ডে। দুটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।

জবাব দিনে নেমে নিউজিল্যান্ড উদ্বোধনী জুটিতে তোলে ৫১ রান।  এরপর রাচিন রবীন্দ্র (৩), মার্ক চাপমান (১০) দ্রুতই ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান টিম সেইফার্ট (৪৮ বলে ৬৬*)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত