খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ মামলার আসামি আটক

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:১২ এএম

খাগড়াছড়ির রামগড়ের শিশু ধর্ষণ মামলার আসামি মো. শাহিনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে পুলিশ একটি দল অভিযান চালিয়ে নাকাপা বাজার এলাকায় থেকে মো. শাহিনকে (৪৮) আটক করা হয়। সে রামগড় পাতাছড়া ইউনিয়নের নাকাপা রসুলপুর গ্রামের বাসিন্দা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গত বুধবার দুপুরের দিকে মাদ্রাসা ছুটির পর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী ছাত্রী নাকাপা বাজারে অভিযুক্তের খাবার হোটেলের সামনে আসে। তখন তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত আসামি।

পরে শিশুটি বাড়িতে গেলে শিশুর শরীরে রক্ত দেখে শিশুর মা আর নানী কারণ জিজ্ঞেস করে। তখন শিশুটি ঘটনা খুলে বলে। আহত অবস্থায় শিশুটিতে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য ভুক্তভোগীকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগড় থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে আসামি মো. শাহিনকে আটক করে পুলিশ। তাকে বুধবার আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত