সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র শিক্ষক হতাহতের ঘটনায় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত শোক দিবস উপলক্ষে কনসুলেট প্রাঙ্গনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনসুলেট।
জেদ্দা কনসুলেট প্রাঙ্গণের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকল শিক্ষক, শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে সৌদি প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, সাংবাদিক কমিউনিটির নেতৃবৃন্দসহ জেদ্দা বাংলাদেশ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
