রাজধানীর শাহ আলী থানা হেফাজতে যৌথ বাহিনীর নির্যাতনের পর আসিফ শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকসুদুর রহমান, থানার ওসি মো. শরীফুল ইসলামসহ ১১ জনের নামে মামলা হয়েছে। গতকাল বুধবার আসিফের মা স্বপ্না বেগম নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এ মামলাটি করেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন মেজর মুদাব্বির, মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ উপকমিশনার (এডিসি) জাকারিয়া, সহকারী পুলিশ কমিশনার এমদাদুল হক, শাহ আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান, ক্যাপ্টেন তাম্মাম, সায়েন্স ল্যাব সেনাক্যাম্পের সিনিয়র অরেঞ্জ অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেলিন, পুলিশের সোর্স খলিল ও ফরিদ।
×
