কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ জমিতে সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আমন ধানের জমিতে পানি দিতে গিয়ে সেচ মেশিনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় আব্দুল হামিদ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২