সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ যাত্রী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার সময় শিশু হুমায়রা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
