সেতু বিভাগে ৫ জনের ইন্টার্নশিপ সম্পন্ন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩৩ এএম

সেতু বিভাগে বিভিন্ন বিষয়ের পাঁচজন তরুণ তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। গত এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন তারা। সেতু বিভাগের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ইন্টার্নশিপ সম্পন্ন করা ইন্টার্নদের সনদপত্র প্রদান করেন।

এ ছাড়া সনদ প্রদান অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন ইন্টার্নরা তাদের ইন্টার্নশিপ সময়ে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন এবং বেশ কিছু সুপারিশও প্রদান করেন। ইন্টার্নশিপ সনদ প্রদান অনুষ্ঠানে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত