হাসনাত আবদুল্লাহ বললেন

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারেনি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩৮ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই রাষ্ট্র আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে পারেনি। ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে এই ব্যবস্থা পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে কি যোগ্য চিকিৎসকের অভাব ছিল?’ তিনি স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে অযোগ্যতা ও অব্যবস্থাপনার উদাহরণ স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা উপহার দিয়েছেন। রাস্তায় বের হলে বাসের চাপায়, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে, বিমান বা লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি রয়েছে। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’

তিনি গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রস্তাবিত সংস্কারগুলোর দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের আপার হাউসে প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নিশ্চিত করা জরুরি।’ তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা চেয়েছিলাম। দুঃখজনকভাবে, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ইংরেজিতে এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বাংলায় অনার্স করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত