সংবাদ সম্মেলনে অভিযোগ

ডা. ইকবালকে হয়রানি করা হচ্ছে

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ এএম

রাইনোপ্লাস্টি সার্জারিতে ভুল চিকিৎসা, আর্থিক প্রতারণা ও নাক বিকৃতির ভুয়া অভিযোগ তুলে প্লাস্টিক ও কসমেটিক সার্জন ডা. ইকবাল আহমেদকে হয়রানি করা হচ্ছে। ধানম-ির বাংলাদেশ কসমেটিক সার্জারির চিফ কনসালট্যান্ট ডা. ইকবাল গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্যে বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ জুলাই ৩৭ বছর বয়সী জনৈক মিসেস সুমি আক্তার অভিযোগ করেন, রাইনোপ্লাস্টি সার্জারির পর তার নাক বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে এবং অতিরিক্ত কেটে ফেলা হয়েছে। এছাড়া ১১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক প্রতারণার অভিযোগও আনেন তিনি।

অভিযোগটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়। সংবাদ সম্মেলনে ডা. ইকবাল জানান, তদন্তে কোনো বিকৃতি বা মোটা অঙ্কের লেনদেনের প্রমাণ পায়নি সংস্থা দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত