জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সল উদ্দিন, আখাউড়া থানার সাব আখাউড়া থানার ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে জুলাই-আগষ্ট আন্দোলনে আহত আখাউড়ার শিমুলের বাবা সাইদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জাবির ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আখাউড়ার আহত ৫ জনের সুস্থতা কামনা করা হয়।
উপস্থিত ছিলেন আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতনিধি মো. রোবায়েদ, আসিফ নেওয়াজ, আমান উল্লাহ সামির, ফারহান সাকিব, তাহসিন তৌহা, সাইফুল ইসলাম অন্তর, সৈকত চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জি.এম রাশেদুল ইসলাম।
শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
গভীর নিম্নচাপে সাগর উত্তাল, প্লাবিত নিম্নাঞ্চল