জাপা চেয়ারম্যান

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১১:৫৫ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার-পাঁচ দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দল-জোটের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা। দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত