আইসিসিবিতে বাংলাদেশ লেদার এক্সপো অনুষ্ঠিত

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫১ এএম

বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো-২০২৫ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশের (লেটস’বি) পক্ষ এক হাই ভোল্টেজ প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন বেঙ্গল লেদার কমপ্লেক্সের চেয়ারম্যান এবং বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতান, এসেন্সার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক একেএম মুশফিকুর রহমান মাসুদ, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাশেম, অস্ট্রেলিয়ার এনএসডব্লিউর মাস্টার ট্রেইনার মো. আফজাল হোসেন এবং এডিসন ফুটওয়্যার লিমিটেডের সিইও মো. নুরুজ্জামান বাবু।

আলোচানায় আরও উপস্থিত ছিলেন শিল্প মালিক, বিশেষজ্ঞ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এছাড়া উপস্থিত ছিলেন লেটস’বি কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং আইলেটের ছাত্র-ছাত্রীরা।

আলোচনায় স্বাগত ভাষণ দেন লেটস’বির সভাপতি মোহাম্মদ আলী বাপ্পী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন লেটস’বির সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক মাজেদ। মেলার আয়োজক হিসেবে ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট’স সোসাইটি, বাংলাদেশ (লেটস’বি) এবং লিমরা। মেলায় দেশ-বিদেশের ১৪৮টি কোম্পানি অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত