আসন্ন এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকায় ভারতের মাটিতে টুর্নামেন্ট হচ্ছে না। অনেক জলঘোলার পর এশিয়া কাপ হবে দুবাইয়ে। যদিও এই টুর্নামেন্ট আদৌ হবে কিনা- সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল ভারত-পাকিস্তান বিরোধের কারণে। অবশেষে বরফ গলেছে, এমনকী ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইও হবে এশিয়া কাপে।
রাজনৈতিক বৈরিতার কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। শুধু , আইসিসি এবং এসিসির কোনো ইভেন্টে দুই দলের দেখা হতো। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ভারত ঘোষণা করে, আইসিসি এবং এসিসির কোনো ইভেন্টেও তারা আর পাকিস্তানের সাথে খেলবে না। অবশেষে সেই অবস্থান থেকে সরে এসেছে ভারত।
এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। হুট করে সিদ্ধান্ত বদল করায় ভারতীয় বোর্ডের সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি বলেছেন, ‘আমি সব সময়ই বলি, হলে সব জায়গায়তেই হওয়া উচিত, আর না হলে কোথাও না। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয়, তাহলে আন্তর্জাতিক আসরেও খেলা উচিত নয়। এটাই বিশ্বাস করি। কিন্তু সরকার ও বোর্ড যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই হয়।’
এর আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও পাকিস্তানে যায়নি ভারত। তখন আইসিসির মধ্যস্ততায় সমঝোতা হয়েছিল যে—২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের মাটিতে কোনো টুর্নামেন্টে ভারত খেলতে যাবে না, অন্যদিকে ভারতের মাটিতে পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে না। সেই ধারাতেই দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টে তিনবার দেখা হতে পারে দুই দলের, যদি তারা ফাইনালে ওঠে।
শুধু জাভি নয়, পেপ গার্দিওলার নামেও ‘ভুয়া’ আবেদন পেয়েছে ভারত!
হাজার কোটির ট্রান্সফার ফিতে 'গোল মেশিন' ভিক্টর ইয়োকেরেস আর্সেনালে