৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম

৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।  

প্রকাশিত সূচি অনুযায়ী, মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট শুরু হবে। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনও সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত