বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব জেলা ও শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ রবিবার (২৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, কেউ যদি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কোনো অফিস, বাসা কিংবা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যের চেষ্টা করে, তাহলে সরাসরি তাকে পুলিশে দিন।
এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।
শহীদ তাহমিদের কবরের পাশে রহস্যময় চিরকুট, পুতুল
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা