বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১০:০২ পিএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধার নেতৃত্বে শোক র‍্যালিটি বের করা হয়।

শোক র‍্যালিটি শিবপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে প্রয়াত নেতা আবদুল মান্নান ভূঁইয়া সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এরপর ধানুয়া ঈদগাঁ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। উনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। উনাকে সংস্কারের মতের কারণে বহিষ্কার করা হয়েছে।  দীর্ঘদিন পর বিএনপি তার দেখানো সংস্কারই ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছে।

শিবপুরবাসী মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার চায়। এই প্রয়াত নেতা বহিষ্কার প্রত্যাহার করলে শিবপুরবাসী মনে করেন বিএনপির গণজাগরণ হবে।

সভায় বক্তব্য রাখেন, মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য এমদাদুল হক কাঞ্চন মাস্টার, আ. হাই গাজী, রফিকুল ইসলাম রব্বানী, মোহাম্মদ আলীসহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত