ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) একটি দোতলা বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পড়েছে। এতে বাসটির ওপরের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। এতে একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, ‘একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের সঙ্গে ধাক্কা খেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দোতলা বাসটির ওপরের অংশ চেপে গেছে র‍্যাম্পের নিচে, এবং বাসটি একপ্রকার আটকে পড়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত