কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে রাষ্ট্রায়ত্ব গ্যাস বিতরন সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
আজ বুধবার ঢাকার কাওরান বাজারে পেট্রোবাংলায় প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, কেজিডিসিএল কাফকোকে গড়ে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট হারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। কেজিডিসিএল-এর পক্ষে কোম্পানির সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফকোর পক্ষে সিসিও ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
সরকারের এই উদ্যোগ বাংলাদেশের জ্বালানি খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, এই বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ কাফকোর সার উৎপাদন প্রক্রিয়াকে আরও শক্তিশালী এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মকর্তারা মনে করেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পে জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করার সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন। এটি কাফকোর মতো বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্থানীয়ভাবে সার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতেও অবদান রাখবে। এই অংশীদারিত্ব বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, কেজিডিসিএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান প্রমুখ।
চুক্তি সই শেষে কাফকোর পক্ষে শিল্প সচিব কেজিডিসিএলের চেয়ারম্যানের নিকট বকেয়া গ্যাস বিল বাবদ ৯২৩ কোটি ৮১ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ ৩৪ কোটি ৩৭ লক্ষ ৩৫ হাজার ৮৪৮ টাকার দুটি চেক হস্থান্তর করেন।
এ সময় কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানের নিকট বকেয়া বাবদ ৬৩৪ কোটি ১ লক্ষ ৭৭ হাজার ২৬৫ টাকার চেক হস্থান্তর করেন।
আগস্ট থেকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সাভারের গণহত্যা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে