মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করেছে যৌথ বাহিনী। সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০ থেকে ভোররাত ৩ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলানো হয়। এসময় পুনরায় গড়ে ওঠা মহাসড়কের দুই পাশ থেকে দোকানপাট, খুঁটি ও অন্যান্য অবৈধ স্থাপনা এক্সকেভেটর (ভেকু) দিয়ে অপসারণ করা হয়। প্রশাসনের এমন উদ্যোগে মহাসড়কে যানজট নিরসনসহ চলাচলে স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা।
এ অভিযানে রাজৈর উপজেলা সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ও রাজৈর থানার পুলিশ অংশ নেয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হাসান।
