পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পালনের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয় ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এ ধরণের প্রতিপাদ্য আমাদের পরিবেশ সচেতনতা ও বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। 

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন। গত ২৪ জুলাই, কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানাদির শুরুতে মাইলস্টোন ট্রেজেডিতে নিহতদের স্মরণ করা হয় বেদনাহত চিত্তে। বিশ্ব পরিবেশ দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, রেক্টর তরুণ কান্তি বড়–য়া, অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষিকা তাহমিনা।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত