আমরা এমন জাতি, নিজেদের সন্তান পুড়িয়ে মারি: মির্জা ফখরুল

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এমন একটা জাতি, আমরা আমাদের নিজেদের সন্তানদের পুড়িয়ে মারি। আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। রাষ্ট্রের যারা কর্মকর্তা-কর্মচারী তারা সন্তানদের হত্যা করে, এমনকী পুড়িয়ে হত্যা করে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দারুল ইহসান মাদরাসার মাঠে ঢাকা জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যাদের পুড়িয়ে মারা হয়েছে তাদের মধ্যে একজন বেঁচে ছিলেন। সেই হত্যায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে (একজন) শহীদের পরিবার অভিযোগ করেছে, তার স্বামীকে পুড়িয়ে মারার পরে তাকে কেউ খোঁজ নেয়নি, কেউ সহযোগিতা করেনি। আমি ঢাকা ডিসিকে এখানে বসেই ফোন করেছিলাম। সরকার অঙ্গীকার করেছিলেন আহত এবং শহীদের পরিবারগুলোকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে অনুদান দেবে। যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে। আমি এখানে মাত্র দুজনকে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন।

রাজনৈতিক বাদানুবাদকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, এটা হবেই গণতন্ত্রে, সেটা স্বাভাবিক উল্লেখ কিন্তু এমন কোনো কিছু করবেন না, যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে।

তিনি বলেন, আমরা অনুরোধ করব, সব রাজনৈতিক দলের কাছে; আসুন, আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলোকে মিটিয়ে ফেলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ কেন্দ্রীয় কমিটি, ঢাকা জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত