মেসির বুনো উদযাপন এবং ক্ষমা চাওয়া হৃদয় ছুঁয়েছে কোকারোর 

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম

মাঠে উত্তেজনার মুহূর্তে গোল উদযাপন হতেই পারে। কিন্তু যখন সামনে দাঁড়িয়ে থাকেন লিওনেল মেসি, তখন সেটা হয়ে ওঠে ইতিহাস। মেক্সিকান ক্লাব অ্যাটলাসের খেলোয়াড় মাত্তিয়াস কোকারো এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করেছেন ইন্টার মায়ামির বিপক্ষে লিগস কাপ ম্যাচে মেসির গোল উদযাপন এবং খেলার পর তাঁর আচরণ নিয়ে।

কোকারো বলেন,
"আমরা সমতা ফিরিয়ে আনার পর আমি সতীর্থদের উদ্দীপ্ত করছিলাম। দ্বিতীয় গোলের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আবেগ থেকেই আমি ওভাবে উদযাপন করছিলাম।"

কিন্তু এরপরই পাল্টে যায় চিত্র।

"ইন্টার মায়ামি আবার গোল করল, আর মেসি আমার একদম সামনে এসে আবেগভরে উদযাপন করলেন। আমি চুপ হয়ে গেলাম। আমি কিছু বলতেই পারিনি... তিনি তো সর্বকালের সেরা। ওরকম কারো সামনে কী-ই বা বলার থাকে! (হাসি)'', বলেন কোকারো। 

তবে ঘটনাটি এখানেই শেষ নয়। ম্যাচ শেষে ঘটে এক অবিস্মরণীয় মুহূর্ত।
"ম্যাচ শেষে মেসি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরেন এবং ক্ষমা চান। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, যা তাঁর চরিত্রের গভীরতা দেখায়। এমন একজন খেলোয়াড় যখন আপনার সঙ্গে কথা বলেন, তখন আপনি শুধু শুনবেন। তাঁর প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে—তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত