'জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয়ের শিমুলিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদোগে বুতনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমানের  ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার গত ১৫ বছর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী মহল ও আওয়ামী ফ্যাসিবাদী দোসরা নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপ্রচার করছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখন আবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছে।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ  স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় নারী-পুরুষ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমজুর, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।

শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশীদ লিটনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  মোহাম্মদ ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত