নাটোরে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন ও সহ সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে মেলায় ১০ হাজার বইয়ের প্রদর্শনী এবং বিপনন কার্যক্রম আজ থেকে চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মেলায় ২ আগস্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৪ আগস্ট আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন থাকবে।
নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়ানো গেলে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে
শুল্ক হার কমানোয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জামায়াত আমিরের