কালীগঞ্জে জনতার দল উপজেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই বিপ্লবে নিহত ও আহতদের মাগফিরাত কামনা করে জনতার দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জের নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্টে আয়োজিত দোয়া মাহফিলে সব জাতি ও বিপ্লবী শহীদদের জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন মোজাফফর হোসেন মেম্বার। জনতার দল উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক সভাপতিত্ব এবং সদস্য সচিব মুহাম্মদ নোমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আজম খান। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশির। আরও বক্তব্য দেন উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা এবং জেলার নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আজম খান বলেন, ‘নির্বাচন হোক বা না হোক সেটা আমাদের বিষয় না, যেহেতু আমরা জনতার দল নতুনভাবে গঠন করছি। প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ইউনিয়নসহ থানা কমিটি আরও কার্যকরী করে, অতীতে নির্বাচনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের নিয়ে সব ধরনের কমিটি তথা যুব-জনতার দল, নারী জনতার দল, শ্রমিক জনতার দলসহ পাঁচটি অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করার পর আমাদের নির্বাচনে ভালো ফলাফল করার আশা ব্যক্ত করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত