বেনাপোলে অস্ত্রসহ চোরচক্রের প্রধান সাজু গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

বেনাপোলে অভিযান চালিয়ে ৬টি দেশিয় অস্ত্র, নগদ টাকা ও চুরির সরঞ্জামসহ চোরচক্রের প্রধান সাজুকে (২৭) গ্রেপ্তার  করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।

এর আগে শনিবার (২ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার সাজু উপজেলার ধলদা গ্রামের মনতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, 'গোপন সংবাদে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন সাজু কাগমারী গ্রামের জেলামারির মাঠে একটি ঘেরের মধ্যে অবস্থান করছে- এমন সংবাদে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে চোরাই কাজে ব্যবহৃত চাকু, চাইনিজ কুড়াল, দা, রেঞ্জ, হাতুড়ি, বাটন মোবাইল এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। সাজু এগুলো এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করতেন সাজু।' 

ওসি রাসেল মিয়া জানান, গত ৩১ জুলাই রাতে বেনাপোল পোর্ট থানার বড়আচঁড়া গ্রামের সাদীপুর রোডে শেখ সুপার মার্কেটের বিকাশ ব্যবসায়ী আক্তারুজ্জামানের ঘর থেকে নগদ টাকা মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্রের প্রধান সাজু। ভুক্তভোগী ব্যবসায়ী আখতারুজ্জামান শনিবার বিকেলে
পোর্ট থানায় মামলা করেন। শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে দেশি অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত