বাংলাদেশে এমিরেটসের নতুন কান্ট্রি ম্যানেজার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম

এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার হিসেবে তালাল আল গারগাওয়িকে নিয়োগ দিয়েছে। তিনি জাবের মোহাম্মেদের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত ১ আগস্ট কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেছেন তালাল। তিনি বাংলাদেশে এমিরেটসের পরিচালন কার্যক্রমের নেতৃত্ব দেবেন, বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করবেন। 

এমিরেটসের গ্লোবাল ম্যানেজমেন্ট রোটেশনের অংশ হিসেবে পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নেতৃস্থানীয় পদে বেশ কিছু পালাবদল করা হয়েছে। এর লক্ষ্য হলো, এতদঞ্চলে এয়ারলাইনসটির বাণিজ্যিক লক্ষ্য পূরণে সহায়তা করা। তালাল বাংলাদেশে তার নতুন দায়িত্ব পালনকালে এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন্স)- পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কাছে রিপোর্ট করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত